
মো: সোহেল,প্রতিনিধিঃ
কক্সবাজারে চকরিয়া বদরখালীতে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই জনের হাত পা কর্তন আরো একজন গুলিবিদ্ধ সহ তিনজন গুরুতর আহত। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসা ।
ঘটনাটি ঘটেছে ৫ এপ্রিল রাত ১০ টার দিকে বদরখালী ইউপিস্থ টুটিয়াখালী নির্মাণাধীন মসজিদের সামনের রাস্তার উপরে।জানা গেছে, উপজেলার বদরখালী বাজার থেকে জিহাদ,রিয়াদ,ছোটন ৩ যুবক তাদের বাড়ীর দিকে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা বিপক্ষ গ্রুপের কয়েকজন সন্ত্রাসী মোটর সাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি ছিড়ে উক্ত গুলি মোটর সাইকেল আরোহী জিহাদ (১৯) এর বাম পায়ে লাগে এতে মোটর সাইকেল আরোহীগন রাস্তায় পড়ে গেলে উৎপেতে থাকা দুষ্কৃতকারীরা দারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিয়াদ(২৪) এর ডান পায়ের গোড়ালী কেটে আলাদা করে এবং ছোটন (৩০) এর বাম হাতের কব্জি কেটে আলাদা করে এছাড়াও মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিযে গুরুতর জখম করে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদ ও ছোটন কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক।
আহতরা হলেন রিয়াদ (৩০), পিতা ফরিদুল ইসলাম, সাং- মগনামাপাড়া, ৪ নং ওয়ার্ড। ছোটন (৩২), পিতা- আবদুল জলিল, সাং- টুটিয়াখালী পাড়া, ওয়ার্ড নং- ০৪, জিদান (২০), পিতা- বারেক আহম্মদ, সাং- মাতার বাড়ী পাড়া, ০৮ নং ওয়ার্ড, বদরখালী।
সুত্রে জানিয়েছেন আহতরা ও হামলাকারীরা একই গ্রুফুরের সদস্য হয়ে উভয় পূর্ব থেকে চিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্ম করে আসছিলো। কিন্তু তাদের মধ্যে ভাগাভাগি ও মতের প্রার্থক্য হওয়ায় ১ মাস পূর্বে কথা কাটাকাটি ও বিরোধ দেখাদিলে তারা ২ গ্রুফে বিভক্ত হয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
শুত্রুতা পোষণ করিয়া আসছিলো। এরই ধারাবাহিক এই ঘটনার সূত্রপাত ঘটায়।
অন্ধকার এই সন্ত্রাসীরা হলে নজরুল (৩৬) পিতা- নাজেম উদ্দীন, সাং- মগনামা পাড়া, ৫ নং ওয়ার্ড, বাহাদুর (২৮), পিতা আবুল বশর, সাং- মাতারবাড়ী পাড়া, ০৮ নং ওয়ার্ড, আবু সুফিয়ান (২৫), পিতা- অজ্ঞাত, সাং পুকুরিয়া, ০৩ নং ওয়ার্ড, বাবুল(২৮), পিতা অজ্ঞাত, কোনাখালী ইউনিয়ন। বাদশা(২৮), পিতা ফিরোজ আহমদ, সাং- মাতারবাড়ী পাড়া, ওয়ার্ড নং-০৪, নোমান (২১), পিতা- নুরুল ইসলাম, সাং পুকুরিয়াপাড়া, ০৩ নং ওয়ার্ড, সর্ব ইউনিয়ন বদরখালী, সর্ব থানা চকরিয়া সহ অজ্ঞাত নামা আর ও ৪/৫ ঘটনার সাথে জড়িত ছিলো মর্মে জানা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

