তীব্র তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ক্যাপ,পানি ও স্যালাইন বিতরণ সাতকানিয়ায়

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রামঃ

 

প্রচন্ড তাপদাহে  শ্রমজীবী, পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নির্দেশে সাতকানিয়ার বিভিন্ন স্থানে ক্যাপ, খাবার পানি ও স্যালাইন শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।সোমবার(২৯ এপ্রিল) দুপুরে সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিনের উদ্যোগে  বিভিন্ন স্থানে বিতরণ করা হয়।

 

উপজেলা যুবলীগ নেতা মোঃ কামাল উদ্দিন জানান, তীব্র গরমে গাড়ি চালক, শ্রমজীবী পথচারীসহ রাস্তায় বের হওয়া সাধারণ মানুষের মাঝে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি মহোদয় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নির্দেশে ক্যাপ,খাবার পানি, কোমল ড্রিংস,ও স্যালাইন বিতরণ করেছি, এবং তাপদাহ যতদিন চলবে এ কার্যক্রম চলমান থাকবে।

[recent_tabs]