পটিয়ায় চ্যালেঞ্জে চার নেতা

নিজস্ব প্রতিবেদকঃ

 

পটিয়ায় আওয়ামী লীগের চার নেতা আসন্ন উপজেলা নির্বাচনে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি না হওয়ায় বেকায়দায় পড়েছে তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া হেভিওয়েট এ চার নেতা হলেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। এ চারজন নেতা ছাড়াও উপজেলা কৃষক লীগের এগের আহ্বায়ক সৈয়দ নূরুল আবছারও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে এ উপজেলায় এখনো স্থানীয় সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী কোনো প্রার্থীর পক্ষে মুখ খোলেননি। তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও

 

পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধিরও দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকাকালে তিনি কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি করেননি। নির্বাচনে দলের সকলে তার পক্ষে কাজ করবেন বলে আশা করেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদার বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ লোক। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কোনোদিন অপরাধ কর্মকান্ডে জড়িত ছিলেন না এবং এর সুবিধাও নেননি। দীর্ঘদিন তিনি রাজনীতির পাশাপাশি এমএ খালেক ফাউন্ডেশনের (চাচা খালেক) অর্থায়নে পটিয়াতে মানবিক কাজ করে চলেছেন। আমি (দিদার) আমৃত্যু পটিয়ার মানুষের সেবা করে যেতে চাই।

[recent_tabs]