আমার দেহখান গানের জাদুঘর পিয়াল আর নেই 

শেখ আব্দুল্লাহ ইয়াছিন, প্রতিনিধিঃ

 

আমার দেহখান, নিওনা শ্মশান গানের শিল্পী অড সিগনেচারের ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১১মে) সিলেট যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদির পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এই দূর্ঘটনা ঘটে।

 

 

 

 

 

 

জানা যায়, সিলেটে যাওয়ার পথে ভোর ৬টায় অড সিগনেচারের মাইক্রোবাসটি নরসিংদির পাচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে পৌছালে ঢাকামুখী হানিফ পরিবহনের বাসটি ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শিল্পী পিয়াল (২৬) ও চালক সালামের( ৪৩) মৃত্যু ঘটে। আহত হন ব্র‍্যান্ডের অন্যান্য সদস্যরাও। তাহারা হলেন, শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।

সংবাদটি নিশ্চিত করে পিয়ালের বন্ধু আমিনুল ইসলাম Chattolvoice কে বলেন, সিলেটে যাওয়ার পথে পিয়াল দূর্ঘটনায় মৃত্যবরণ করেছে। মূলত যাত্রীবাহী বাসের বেপরোয়া গতি ও লেন পরিবর্তনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পিয়াল খুব মানবিক মানুষ ছিলো। সবাই তার জন্য দোয়া করবেন।

 

চট্টগ্রামের ছেলে আহাসান তানভীর পিয়াল ২০১৮সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ নিয়ে অধ্যয়নরত ছিলেন। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (সিসিপিসি) মিউজিক ক্লাবের সভাপতি ও অড সিগনেচার ব্যান্ড দলের প্রধান ভোকাল ও গিটারিস্ট ছিলেন। অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। ২০১৭ সালে এর আত্মপ্রকাশ ঘটে। শ্রোতাদের কাছে গল্প ভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন অন্যতম।

[recent_tabs]