শিক্ষা, সামাজিক ও মানবিক কাজে অবদানের জন্য সম্মাননা পেলেন একিউএম মোসলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ

 

গত ২৫ মে নগরের চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার হলে বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েটের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিক্ষাসামগ্রী বিতরণ, এতিম শিশুদের খাবার বিতরণ, চিকিৎসা সেবায় অনুদান প্রদান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন ডা. মুজিবুল হক চৌধুরী। ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আইনজীবী এড. ধৃতিমান আইচ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক ড. মাসুম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ও সাংস্কৃতিক সংগঠক মো : জসিম উদ্দিন চৌধুরী, দীপক কুমার পালিত, আইনজীবী অজিত কুমার দাশ, ডা. বেলাল হোসেন উদয়ন, মানবাধিকার ক্ষেত্রে সম্মাননাপ্রাপ্ত একিউএম মোসলেম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডা. এস কে পাল সুজন, রোজি চৌধুরী, সমীরন পাল, দিলীপ সেনগুপ্ত প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ মাসুম চৌধুরী বলেন, মানব উন্নয়নের সূচকে আমরা অনেক এগিয়েছি কিন্তু মানবিক উন্নয়নে পিছিয়ে যাচ্ছি। মানবিক উন্নয়ন না হলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানবিক উন্নয়নের জন্য মানবিক মানুষ প্রয়োজন।

অনুষ্ঠানে মানবিক কর্মকান্ড, শিক্ষা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় পটিয়ার কৃতি সন্তান, মানবিক মানুষ ও আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একিউএম মোসলেম উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।

[recent_tabs]