
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের নিবেদিত সৃজনশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে ৩১ মে ২০২৪ শুক্রবার সকাল ১০টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল চিটাগাং হলি পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক চর্চা বিষয়ক সমাপনী একাডেমীর শিক্ষার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা, হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমির যুগ্ন-সাধারন সম্পাদক বায়োজিদ ফরায়েজী’র সভাপতিত্বে নৃত্যশিল্পী সানজিদা তালুকদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর উপদেষ্টা কবি ও লেখক গবেষক ডাঃ উদয় শঙ্কর রায়। প্রধান বক্তা ছিলেন একাডেমীর অর্থ সম্পাদক সুভাষ দেবনাথ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর সাধারণ সম্পাদক ও আবৃত্তি প্রশিক্ষক সাবরিনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমা বিনতে ইব্রাহিম। সভায় বক্তারা বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাঙালির হাজার বছরের গৌরবময় কৃষ্টি ও সংস্কৃতি বিশ্বময় বিকাশে অন্যন্য অবদান রেখেছেন। তাদের লেখনী ও পদচারণা বাঙালি আজ বিশ্বময়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চিরপ্রেম আর নজরুল ছিলেন চিরবিদ্রোহী। রবীন্দ্র-নজরুল বাঙালির চিন্তা চেতনা প্রেরণার প্রতীক। তাদের জীবনাদর্শ চর্চা তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। রবীন্দ্র-নজরুল চর্চার মাধ্যমে বাঙালি জাতিকে আরো সামনে এগিয়ে নিতে হবে। আলোচনা শেষে একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী বলেন বিশ্বকবি রবীন্দ্র-নজরুলের মাসব্যাপী কর্মসূচির বিজয়ী শিল্পীদেরকে আগামী ৭ই জুন ২০২৪ শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম একাডেমী হলে রবীন্দ্র-নজরুল পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।

