চবি উপাচার্যের সাথে সাক্ষাৎ করে জার্নাল প্রদান করেছে সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ

চবি প্রদায়কঃ

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন, সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ এর কার্যনির্বাহী কমিটি। সেসময় তারা উপাচার্যকে জার্নাল প্রদান করেন। সোমবার (৩জুন) উপাচার্যের অফিস কক্ষে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মোডারেটর আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড . রাকিবা নবী, আইন বিভাগের প্রভাষক সৈকত দাশ, সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ এর চেয়ারপারসন মোহাম্মদ তাফহীমুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর হোসেন বৈশাখ ও সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

 

তারা পুষ্প অর্পণের মাধ্যমে উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এসময় তারা সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ এর নিজস্ব গবেষণামূলক জার্নাল ‘SCLS Law Review’ উপাচার্যকে প্রদান করেন।

 

এসসিএলসি’র সদস্যরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছি। স্যার আমাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করে আমাদের শুভ কামনা ও ধন্যবাদ জানান।

 

উল্লেখ্য সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলসি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। সংগঠনটি 2018 সাল থেকে জাতীয় আইন অলম্পিয়াড সহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে আইনের শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করছে। এবং প্রতিবছর আইন পর্যালোচনা নিয়ে একজন ছাত্র সম্পাদিত জার্নাল অফ ল প্রকাশ করছে।

[recent_tabs]