নবনির্বাচিত লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করে সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি এম পি সাথে সাক্ষাৎ করেন

মোঃ এমরান, লোহাগাড়া উপজেলা প্রতিনিধিঃ

 

গত ৫ই জুন চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ই জুন শুক্রবার বিকাল ৪টায় নবনির্বাচিত লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপির সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সৌজন্যে সাক্ষাৎ করেন, সাথে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সালাহ উদদীন হিরো। এবং আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

[recent_tabs]