কবিতা পুরোনো মেইল 

ফারজানা আফরোজঃ

 

অনেকদিন ই-মেইল চেক করা হয় না

পুরোনো একটি মেইল পড়লাম

শুরুতে একটু চমকে গেলাম।

এটা তো ভাবনার মেইল

প্রিয় পুরোনো বান্ধবীর মেইল

মনে মনে যাকে খুঁজছিলাম।

যেন হারিয়ে যাওয়া কাউকে ফিরে পেলাম

ফিরে গেলাম পুরোনো দিনে।

ঠিক যেন প্রতীক্ষার পর চিঠিটি পেলাম।

বান্ধবীটা আবার চাটগাঁইয়াতে কথা বলত

মেইলটাতে তার ব্যাতিক্রম হল না।

সাথে মনের অ্যালবামে রাখার মত কিছু ছবি।

পুরোনো আড্ডা আর বৃষ্টি ভেজা দুপুর,

পিকনিক কিংবা কলেজের শেষ দিনটার ছবি।

আর নিজের লেখা গানের লাইন।

ক্যাম্পাসের ছবিগুলো ছিল অসাধারণ।

দুষ্টামি করে নিজেদের দেওয়া নামে,

সবাই সবাইকে ডাকতাম।

মেইলের শেষের দিকটায় ছিল

নিজের ঠিকানা আর খুঁজে পাওয়ার গল্প।

মেইলটাকে মনে হল উড়ে আসা রঙ্গিন চিরকুট।

নতুন উৎসাহ,সাহস নিয়ে আসা খবর।

মেইল ফিরে এল নতুন রূপে

নতুন আরো বন্ধুর খোঁজ নিয়ে।

[recent_tabs]