
মোঃ এমরান, লোহাগাড়া উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলায় লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারি হাটে গরু ছাগলের বাজার জমজমাট হয়ে উঠেছে। গত ১২ ই জুন বুধবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত প্রচুর গরু ছাগলে বিক্রি হয়েছে। নাছির নামে এক গরু ক্রেতা বলেন মোটামুটি দাম সহনীয় পর্যায়ে আছে এবং বাজারে প্রচুর পরিমাণ গরু উঠেছে, এক বিক্রেতা বলেন গরু বেশি উঠার কারণে সামান্য লাভ হলে গরু বিক্রি করে দিচ্ছি।

