
কামাল উদ্দিনঃ
চট্টগ্রামে শত শত নিরীহ অসহায় গরীব দুঃখী মানুষের পরিবার থেকে বিশ্ব দাতা সংস্থা ইউনিসেফ এর নাম ব্যবহার করে চাকরি, সি এন জি, গৃহনির্মাণ, মাতৃত্ব ভাতা, মিনি গার্মেন্টস, সেলাই মিশিন বিতরণ সহ ত্রান বিভিন্ন সেবাদানের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া ও চাকরি দেওয়ার কথা বলে বা চাকরিতে জিম্মি করে নারীদের ইজ্জত লুন্ঠনের অভিযোগে গ্রেফতারকৃত মোজাম্মেল হক মিলনের দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতারিত পরিবারের ক্ষতিগ্রস্তদের মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙীকার দিয়ে বক্তব্যতে বলেন বিশ্ব দাতা সংস্থা ইউনিসেফ এর নাম ব্যবহার করে প্রতারক মিলন যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছে তা উদ্ধারের জন্য প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। মোজাম্মেল হক একজন চিহ্নিত প্রতারক সেই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় একেক সময় একেক নাম ব্যবহার করে সুকৌশলে প্রতারণা করে আসছে আজ দীর্ঘদিন যাবত, তাকে পরিশেষে ভুক্তভোগীরা গণপিটুনি দিয়ে হাতেনাতে ধাওয়া করে আটক পূর্বক পুলিশের হেফাজতে দিয়েছে। আজ তার বিচারের দাবীতে শত শত নিরীহ অসহায় মানুষের আহাজারি তা নিশ্চয় প্রশাসন তথা সংশ্লিষ্ট কতৃপক্ষ শুনছেন। আমি এই প্রতারকে শান্তি সহ প্রতারক মিলন কতৃক প্রতারিতদের টাকা উদ্ধারসহ প্রতারক মিলনের শাস্তি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

