
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান আগামী ২২ জুন, শনিবার, বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের চট্টগ্রামের প্রাণ পুরুষ, মানবতা বিরচিত জননেতা, বঙ্গবন্ধুর আদর্শের রাজপথে লড়াকু সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন, সাবেক সফল মেয়র, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্যানেল মেয়র, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি সহ নগর আওয়ামী লীগের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
এই আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সাথে সংশ্লিষ্ট ও ঘটিত থানা কমিটির সকলকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহবান রইল।
আহবানে-
মো. কামাল উদ্দিন
আহবায়ক, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর
আহবায়ক কমিটি

