
চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক কমিটির উদ্যোগে ৮ আগস্ট বিকালে চেরাগি পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয় বাঙালি জাতির মুক্তির পথের দিশারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙমাতা বেগম ফয়জলতুন্নেসা মুজিবের ৯৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
কমিটির আহবায়ক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বঙমাতার জীবনের নানা দিক তুলে ধরেন মো. কামাল উদ্দিন, স ম জিয়াউর রহমান, সংগীত শিল্পী এস কে দাশ, এস এম ফরহাদ আলী, মুজিবুর রহমান, শওকত আলী, এস এম আকাশ, ইব্রাহিম, মোহাম্মদ শাহ নেওয়াজ, সেলিম চৌধুরী, আনোয়ার আলী, মোহাম্মদ সোহেল, জাহিদুল ইসলাম, লিটন, মোহাম্মদ রিপন, জমিরউদ্দীন প্রমুখ।

