শহীদ মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম তৈরি না হওয়ায় জাতি আজ চরম সংকটের মুখে পড়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানকে পরাভূত করে নিরস্ত্র বাঙালির সাহসিকতার প্রতিফলন মহান মুক্তিযুদ্ধ ও লাখো শহিদের রক্তে অর্জিত বাংলাদেশ। বাংলাদেশের মহান স্বাধীনতার অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস জড়িত। বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগ একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় থাকলেও মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম তৈরি না হওয়ায় জাতি আজ চরম সংকটের মুখে পড়েছে। শহীদ মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা একথা বলেন।

 

চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, তৎকালীন শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও শহর যুবলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দ-এর ৪৭তম মৃত্যুবার্ষিকী স্মরণে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল ১১ আগস্ট, রবিবার, বিকেল ৪টায় নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হৃদয়ে বাংলাদেশ, চেতনায় মুক্তিযুদ্ধ-এর প্রতিষ্ঠাতা ও একাত্তরের রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য। প্রধান আলোচক ছিলেন সরগম একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ওস্তাদ মোহনলাল দাস স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি ওস্তাদ স্বপন কুমার দাস। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সদস্যসচিব ও সাবেক ছাত্রনেতা মো. জসিম উদ্দিন চৌধুরী।

 

সভায় বক্তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সকল সংকটে বাঙালির ভরসার জায়গা। বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রামে, যেমন বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিসংগ্রাম ও যুদ্ধপরবর্তী স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।

 

আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. হাসান মুরাদ, ভাড়াটিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. কলিম শেখ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ মান্নান চৌধুরী, সংগীতশিল্পী পান্না রানী দাশ, বিশিষ্ট নারীনেত্রী ও শিক্ষিকা সবিতা রানী বিশ্বাস, অধিকারবঞ্চিত শিশু একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, বিশিষ্ট আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, বিশিষ্ট সংগঠক জেসমিন সুলতানা প্রমুখ।

[recent_tabs]