
রিপোর্টার: মোনতাহেরুল হক আমিনঃ
বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন কদমরসুল হাছিয়া পাড়া পয়েন্টে জোয়ারের পানির স্রোতে তলিয়ে যাওয়া বেড়িবাঁধ সংস্কারে বিনা অর্থে স্বেচ্ছাশ্রমে কাজ করলো এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে দেখা যায় স্থানীয় এলাকাবাসী জিও ব্যাগে সংস্কার কাজ সম্পন্ন করে। এতে নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল ও স্থানীয় সমাজকর্মী জিয়াউল হক চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর।
এ বিষয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা স্থানীয়রা বলেন, এই বেড়িবাঁধ নির্মাণ জন্য অনেক বার সরকার বরাদ্দ দিলেও তা সঠিক ভাবে তদারকি না করে বাঁধ অতি নির্মাণের কাজ করার কারণে জোয়ারের পানিতে ভেঙে যাওয়ায় একটু বৃষ্টি হলেই জোয়ারের পানি লোকালে প্রবেশ করে প্রায় ১০-১১ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
তিনি বলেন, আমাদের ঘরবাড়ি রক্ষা করতে বৃহস্পতিবার সকাল থেকে এলাকাবাসীর চেষ্টায় জিও ব্যাগ ধারা প্রায় ১১হাজার মানুষ ভেঙে যাওয়া ১১ চাইন বাঁধ হাতে হাত মিলিয়ে প্রাণপণ চেষ্টা করে বর্ষার মধ্যে সংস্কার করতেছি,দেশে বর্তমানে অন্তবর্তী কালীন সরকার গঠন করা হয়েছে, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ভেঙে যাওয়া বাঁধাটি যাতে টেকসই ভাবে নির্মাণ করে দিয়ে এলাকার সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে এই দাবি জানিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের (২০১৫-১৭) বাঁধটি জলোচ্ছ্বাস ছাড়াই ভাঙতে শুরু করেছে। তবে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২৯৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ করে ২০২২ সালে ঠিকাদার প্রতিষ্ঠান বাঁধটি বুঝিয়ে দেয় পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো)।
এরই মধ্যে খানখানাবাদ উপকূলের কদমরসুল হাছিয়া পাড়া এলাকায় জোয়ার-ভাটার স্রোতে বেড়িবাঁধটি ভেঙে গ্রামের ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়িসহ দুই হাজার বিঘার মৎস্য ঘের। গত মঙ্গলবার থেকে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ সক্ষম হয়।

