Tuesday, June 23, 2026

ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

ফানাফিল্লাহ হক জিহাদী, বিশেষ প্রতিনিধিঃ

 

ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামে ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ৪৫দিন ব্যাপী ১১৪৫ তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের এক মিলনায়তনে উপ-পরিচালক জনাব মোহাম্মদ এনায়েত হোসাইন এর সভাপতিত্বে সহকারী পরিচালক কেফায়েত উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব বোরহান উদ্দিন মো: আবু আহসান, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ বোরহানুদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: তোফায়েল ইসলাম বলেন, ইমামরা মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি নিজেদের স্বাবলম্বীর জন্য কৃষি, মৎস্য চাষসহ অনান্য কর্মক্ষেত্র তৈরি করা দরকার। বিশেষ অতিথির বক্তব্যে জনাব বোরহান উদ্দিন মো: আবু আহসান বলেন, ইমামদের দক্ষতা বৃদ্ধি করে সমাজের সর্বস্তরে ভূমিকা পালন করতে হবে।

 

উল্লেখ্য, ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামে ০৯টি জেলা যথাক্রমে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার জেলার সর্বমোট ১০১জন ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে।পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পঠিত