Tuesday, June 23, 2026

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে গেলে কেন্দ্রীয় বায়তুশ শরফ

ফানাফিল্লাহ হক জিহাদী,বিশেষ সংবাদদাতাঃ

 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ও আনজুমনে নওজোয়ান বাংলাদেশ এর উদ্যােগে ফেনী বানভাসি-দের জন্যে স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে রওনা হয়েছে।

গত কয়েকদিন ধরে বন্যায় দেশের ফেনীসহ অসংখ্য এলাকা প্লাবিত হয়েছে। যার কারণে বিভিন্ন জায়গায় মানুষের ঘরবাড়ি ধ্বংস ও গৃহপালিত পশুপাখি আক্রান্ত এবং অসংখ্য ক্ষেত খামার নষ্ট হয়ে যায়। ফলে মানুষের স্বাভাবিক জীবন চলাচল ব্যাহত হচ্ছে।

বায়তুশ শরফ প্রাকৃতিক দুর্যোগে সবসময় মানুষের কষ্টে অংশীদার হওয়ার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে ত্রাণ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

ফেনী বাসিন্দাদের কাছে সুন্দরভাবে ত্রাণ পৌঁছে দিয়ে সুষ্ঠুভাবে যেন ফিরতে পারে সেজন্য কর্তৃপক্ষ সবার কাছে দোয়া চেয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত