
বেলাল উদ্দিন লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আজ (৪ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে উপজেলা সদরের পুরাতন থানা রোডস্থ ছমদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাগরদোলায় চড়ে আনন্দ উপভোগ করতে গিয়ে এক মর্মান্তিক দূর্ঘটনায় জনৈক কিশোর নিহত হয়েছে। ৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক পৌণে ৯ টায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত কিশোর আবদুল্লাহ আল নোমান (১৮) দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী ডা. খায়ের আহমদ পাড়ার আবু বক্কর’র পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রির হেলপার।বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার বাসীন্দা অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।
তিনি জানান, ষ্টীলের তৈরি নাগরদোলায় চড়ে উক্ত কিশোর আনন্দ উপভোগ করছিল। ওই সময় অসাবধনতাবশতঃ তার মাথা নাগরদোলার রডের সহিত ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে রক্তাক্তবস্থায় ঘটনাস্থলে মারা যায়।
বিষয়টি উপস্থিত জনগণকে হতভাক করে এবং একই সময় নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসেন। নিহতের মরদেহ স্বজনদের হেফাজতে নেয়া হয়েছে।