পূর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ইনসাফঃ সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিশ্বনবী হযরত মুহম্মদ ( সঃ) এর শানে সীরাতুন্নবী ( সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। সাতই নভেম্বর বৃহস্পতিবার ঐতিহাসিক পূর্ব সন্দ্বীপ হাই স্কুল প্রাঙ্গণে সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ আবিদ, দ্বিতীয় অধিবেশনে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মাওলানা মোঃ মোসলেহ উদ্দীন।

সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি সায়্যেদ মোহাম্মদ মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাস্ সিরে কোরআন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের অধ্যাপক মাওলানা ডঃ লুৎফর রহমান আল আজহারী, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলার সদ্য নির্বাচিত আমির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন শিকদার, সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ খবিরুল ইসলাম, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মাহবুব উল্লাহ, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলাম সন্দ্বীপ উপজেলার আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা ইউসুফ বিন আবুবকর, মাওলানা ফরিদ উদ্দীন পাটোয়ারী, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান প্রমুখ।

বক্তাগণ বলেন – আজ মুক্ত পরিবেশে আনন্দের সঙ্গে আমরা কথা বলতে পারছি, আল্লাহর পথে সংগ্রাম করার কথা প্রচার করতে পারছি। জালিম অত্যাচারীদের হাত থেকে এ জনপদের মানুষকে মুক্ত করে তাদের সাহায্য করার জন্যে বন্ধুর ভূমিকায় দায়িত্ব পালন করছি। জাতির আসন্ন সংকট কালে বলিষ্ঠ ও গণমুখী ভূমিকা পালন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনগুলো বদ্ধপরিকর। অসৎ নেতৃত্বের অপসারণ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত হয়ে কাজ করার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ।

[recent_tabs]