বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাঁশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

০৯ ডিসেম্বর ২০২৪ইং সোমবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন( দুদক)-এর সার্বিক সহযোগিতায় ও বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী চট্টগ্রাম এর আয়োজনে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিফুল হক চৌধুরী সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামশেদুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমরান খান অপু সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন সহকারী কমিশনার (ভূমি) বাঁশখালী, সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ বাঁশাখালী থানা। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী উপজেলার সাবেক সহ- সভাপতি আলহাজ্ব মোরশেদ আহমদ, সহ-সভাপতি মোঃ রিয়াজুল করিম, মঞ্জু ভট্টাচার্য্য, লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল, মাহমুদুল ইসলাম, সুপর্ণা সরমিলা জান্নাত ও দেবী রুদ্র সদস্য। অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ, সুশিল সমাজের প্রতিনিধিবর্গ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সততা সঙ্গের ছাত্র-ছাত্রী, স্কাউট ও বিএনসিসির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠের পর স্বাধিনতার বীর শহিদ ও ৫ আগষ্টে ২০২৪ সালের বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য সকল শহীদ ছাত্র জনতার প্রতি সম্মান রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সাহাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক, দুপ্রক।

[recent_tabs]