, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

চট্টগ্রাম বোর্ডে ৪৭% ফেল ইংরেজি-গণিতে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হার কমার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বল ফলাফল। এ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে মোট ফেলের প্রায় ৪৭ শতাংশ শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশে, যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। বোর্ডের তথ্য অনুযায়ী, ইংরেজি ও গণিতে ফেল করেছে প্রায় ৬২ হাজার শিক্ষার্থী।

ফল পুনর্মূল্যায়নের আবেদনেও ইংরেজি ও গণিতে দুর্বল ফলাফলের চিত্র স্পষ্ট। এবার মোট ১ লাখ ১৪ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইংরেজি ও গণিতে আবেদন হয়েছে ৩৪ হাজার ২২৮টি, যা মোট আবেদনের প্রায় ৩০ শতাংশ।

শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীদের ভালো ফলের জন্য ইংরেজি ও গণিতের প্রচলিত পঠন-পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। পাশাপাশি নিয়মিত অনুশীলন, দক্ষ শিক্ষক নিশ্চিত করা এবং কোচিংনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এদিকে শিক্ষার গুণগত মান উন্নয়নে ইংরেজি ও গণিত শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, ধাপে ধাপে এর সুফল পাওয়া যাবে

ফল পুনর্মূল্যায়নের জন্য এবার ৩০০ পরীক্ষক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এর বড় একটি অংশ ইংরেজি ও গণিতের খাতা পুনর্মূল্যায়নের দায়িত্বে থাকবেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত