, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চার প্রকল্প শেষ পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলমান চারটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে জলাবদ্ধতা নিরসনবিষয়ক সভা শেষে তিনি জানান, প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করে খাল, নালা ও ড্রেনেজ অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো নির্মাণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং পানি নিষ্কাশনের পথ সচল রাখা জরুরি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্পগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান ও এরশাদ উল্লাহসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত