হিমছড়ি সৈকতে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ২
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন তিন পর্যটক। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, কয়েকজন পর্যটক সাগরে গোসল করতে নামার পর প্রবল ঢেউ ও স্রোতের টানে ভেসে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে লাইফগার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
