, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

বিএনপির প্রচারণার মাইকে বাজল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রচারণায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান বাজানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকযোগে দলীয় সংগীত ও নেতাদের বক্তব্য প্রচারের উদ্যোগ নেয় মহানগর বিএনপি। এর অংশ হিসেবে নগরের আগ্রাবাদের বাদামতলী মোড় এলাকায় সকাল থেকেই প্রচারণা চলছিল।

প্রচারণার একপর্যায়ে মাইকে বেজে ওঠে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি। শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বাজানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়। ওই সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা ও সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল।

ঘটনাটি সম্পর্কে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা বাংলানিউজকে জানান, দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে দলীয় গান ও নেতাদের বক্তব্য প্রচারের কর্মসূচি ছিল। তবে বাদামতলী মোড়ে অন্য একটি দলের গান বাজানোর বিষয়টি তাঁর নজরে এসেছে।

তিনি বলেন, সাউন্ড সিস্টেম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইল ফোন থেকে গানটি চালানো হয়েছিল। দুপুরের দিকে সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত না থাকায় গানটি কিছুক্ষণ ধরে বাজতে থাকে। তবে কারা গানটি চালিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল বাংলানিউজকে বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই ঘটনাস্থলে সদস্যদের পাঠানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত