
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মোঃ নুরুল আবছার দোয়া ও ভোট প্রত্যাশী। সৈয়দ মোঃ নুরুল আবছার সাংবাদিকদের বলেন, বুদ্ধির বয়স থেকে তিনি রাজনীতির পাশাপাশি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই সুবাদে আগামী ২৯ শে মে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছি। তার ধারাবাহিকতায় পটিয়ার সাধারণ মানুষ যদি ২৯ শে এপ্রিল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি সাধারণ মানুষের পাশে আরো বেশি করে দাঁড়াতে পারবো এবং পটিয়া উপজেলায় অসমাপ্তি কাজ সমাপ্ত করার চেষ্টা করব। তিনি আরো বলেন, একজন জন প্রতিনিধির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো জনতার সেবায় কাজ করা এবং জনতার সেবায় নিজেকে বিলীন করা। আজ পর্যন্ত আমার সাধ্য মতে যতটুকু পারি সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, আশা করি ২৯ শে এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে পটিয়ার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আরো বেশি করে সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার সহিত কাজ করে যেতে পারব বলে আমি মনে করি। তাই আবারো সবাইকে সালাম জানিয়ে ২৯ শে এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে পটিয়ার সাধারণ মানুষের কাছে একটি করে ভোট প্রত্যাশা করি।

