
নিজস্ব প্রতিবেদকঃ
(প্রেস বিজ্ঞপ্তি)
বিপনি বিতান দোকান কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর দোকান কর্মচারী ফেডারেশন”র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরী,নুর হোসেন,মোঃ আলাউদ্দিন ,আজগর হোসেন তালুকদার,হাসান বাদশা,মোঃ আলমগির ,ফরহাদ আহমেদ রুবেল,
আজ মহান মে দিবস। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আজকের এই দিনটির পেছনে রয়েছে অনেক রক্তঝরা ইতিহাস। কর্মক্ষেত্রে বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনন্য সংগ্রামের স্বাক্ষী এদিন। এবারের দিবসের এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক গড়বে দেশ স্মার্ট হবো বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন।

