মহান মে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক সাংবাদিক উন্নয়ন সংগঠক মো. কামাল উদ্দিন

বার্তা প্রেরক-মো:শাহ আলম সিকদারঃ

 

প্রেসবিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু সৈনিক লীগের মে দিন পালন শেখ হাসিনার সরকার শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করেছে।বঙ্গবন্ধু যেমন কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য আজীবন মনে প্রাণে কাজ করেছেন তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শ্রমিকদের অধিকার নিশ্চিত সুরক্ষা দিতে সক্ষম হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা ও মেধা দিয়ে কৃষিতে উন্নয়ন ও শ্রমিকদের শ্রমের বিনিময়ে দেশের শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে স্বনির্ভর করার পথে এগিয়ে নিচ্ছে। শ্রমিকদের এই ধারা বজায় রাখতে পারলে বাংলাদেশ আগামীতে বিশ্বের দরবারে উন্নয়নে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবে বলে দেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন। শ্রমিকদের শ্রমের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন হলো মহান মে দিবস এই দিবসকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ১৯৭৩ সালে স্বীকৃতি দিয়েছেন বলেই আজ শ্রমিকরা মাথা উঁচু করে তাদের অধিকারের কথা বলতে পাচ্ছেন। বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির আহবায়ক উন্নয়ন সংগঠক মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক ছৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন এর সভা পরিচালনায় চেরাগি পাহাড় বঙ্গবন্ধু ভবনস্হ কার্যালয়ে বিকাল ৫ টার সময় অনুষ্ঠিত মহান মে দিবসের আলোচনা সভায় বক্তরা উপরোক্ত বক্তব্যে প্রদান করেন। কোরান তেলোয়াতের মাধ্যমে সভা শুরু করে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে যেসব শ্রমিকরা তাদের ন্যার্য দাবীতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে যাঁরা প্রাণ হারিয়েছিলো সেই সব বীর শ্রমিকদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভার শ্রমিকআন্দোলনের উপর আলোচনায় অংশ নেন চট্রল বন্ধু বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর আস্থাভাজন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতা এস এম জামাল উদ্দিন এর ছেলে এস এম ফরহাদ আলী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সহসভাপতি ইন্জিনিয়ার জাভেদ আবছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফোরকান, যুগ্ম আহবায়ক মোঃ শাহা আলম সিকদার, আবছারুল হক,স ম জিয়াউর রহমান, রাজিব দত্ত,ইন্জিনিয়ার এমরান,পংকজ কুমার রাহুল, শিউলি আকতার, মোহাম্মদ জসিম, বায়েজীদ, আনিস খোক, আসিফ,—এই মহান মে দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নিহত পরিবারের সকলকে এবং ৭১ সালে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধােরকে স্মরণ করা হয়। বিশেষ করে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে আগামী ২৫ শে মে মহানগর সম্মেলন সফল করার জন্য সাংগঠনিক তৎপতা বৃদ্ধি করার আহবান জানান আহবায়ক মো. কামাল উদ্দিন।

[recent_tabs]