
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় আজ ১লা মে ২০২৪, বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ঐতিহাসিক মে দিবস উপলক্ষ্যে বিশাল শ্রমিক জনসভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু। সভায় চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, জাতীয় রিক্সা- ভ্যান শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হান্নান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামালখান ওয়ার্ডে শ্রমিকলীগের কাউন্সিলর পদপ্রার্থী ও বাংলাদেশ সড়ক পণ্য পরিবহণ মালিক-চালক ঐক্য পরিষদের মহাসচিব শ্রমিকনেতা গোলাম মোস্তফা, আওয়ামী মোটর চালক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানূর রহমান মিজান, বিশিষ্ট বাম রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, সাংগঠনিক সম্পাদক মো বায়েজিদ ফরায়জী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শ্রমিকনেতা নুরুল আমিন, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, বাংলাদেশ অটোটেম্পু সিএনজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হাছান, বায়োজিদ থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো : হাসান মুরাদ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ ঠিকাদার শ্রমিকলীগের সভাপতি প্রশান্ত বড়ুয়া, সঙ্গীত শিল্পী ও মানবাধিকার নেত্রী শিউলি আকতার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম জীবন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম জেলা কমিটির নেতা আব্দুস সবুর, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগের অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ, কাপ্তাই রাস্তার মাথা শাখার নেতা মোহাম্মদ শাহেদ, জালালাবাদ ওযার্ড শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিকলীগ পলি টেকনিক্যাল শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু বলেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়ার সময়। শ্রমিকদের মালিকপক্ষ অন্যায়ভাবে হয়রানি করতে পারবে না। উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে শ্রমিকদের দাবি পূরণ করে এবং শ্রমিক অসন্তোষ নিরসনপূর্বক সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। একদিকে শোষক আরেক দিকে শোষিত। আজ সারা দেশের ন্যায় চট্টগ্রামেও শ্রমিক সমাজ পূঁজি পতিদের শোষণে অধিকার বঞ্চিত, শিল্প কলকারখানা বন্ধ। কর্মসংস্থানের সমস্যা সমাধানের নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে না উঠায় বেকারত্ব দিন দিন বেড়ে চলছে। পরিবহন সেক্টরে শ্রমিকদের নিয়োগ পত্র নেই, মজুরীঘন্টা ও ন্যায্য মজুরির দাবী এখনো বাস্তবায়ন হয়নি। চাকুরীচ্যুত শ্রমিকদের চাকুরীতে পূনঃবহালের দাবী সংশ্লিষ্ট সংস্থা সমুহ শ্রম আইনানুযায়ী কোন পদক্ষেপ গ্রহণ না করায় শ্রমিকদের মাঝে দিন দিন শ্রম অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের নির্দিষ্ট সময়ে বেতন ভাতা মালিক পক্ষ পরিশোধ না করায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি ও সরকারের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বিরাজমান শ্রম অসন্তোষ দ্রুত নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাহত করে রক্তাক্ত জখমের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সিএমপি পুলিশ কমিশনারসহ বাকলিয়া থানা পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।
শ্রমিক জনসভায় মে দিবস উপলক্ষে স্বরচিত সঙ্গীত পরিবেশন করে শ্রমিকদের মাঝে বেশ অনুপ্রেরণা দেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী শেখ নজরুল ইসলাম মাহমুদ। শ্রমিক জনসভা শেষে আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু ও হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এক বিশাল মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মোমিন রোড চত্বরে গিয়ে শেষ হয়।

