বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

ফানাফিল্লাহ হক জিহাদী,বিশেষ সংবাদদাতাঃ

আজ (০৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসায় শহীদ হাফেজ আবদুর রহীম স্মৃতি সংসদের উদ্যোগে আলিম ১ম বর্ষের নবীনবরণ-২৪ অনুষ্ঠান মাদরাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শহীদ হাফেজ আবদুর রহীম স্মৃতি সংসদের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র সংসদের আহ্বায়ক মুহাম্মদ ফাহিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ। তিনি আলোচনায় ছাত্রদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নসীহা পেশ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হাফেজ আবদুর রহীম স্মৃতি সংসদের উপদেষ্টামন্ডলীর সম্মানিত সেক্রেটারি জনাব ইলিয়াস শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্মৃতি সংসদের আইটি ও এইচআরএম উপদেষ্টা জনাব সাব্বির হোসাইন সাকিব।

প্রধান বক্তা হিসেবে ছাত্রদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব মাওলানা আমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো মূল্যবান বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক যথাক্রমে সহকারী অধ্যাপক জনাব জামাল হেসাইন, জনাব ইকরামুল হক আজাদ, সম্মানিত আরবি প্রভাষক জনাব মাওলানা ওসমান গনি এবং জনাব মাওলানা আব্দুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে শহীদ হাফেজ আবদুর রহীম স্মৃতি সংসদের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে অধ্যক্ষ মহোদয়ের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

[recent_tabs]