বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন শাখার কর্মী ও সহযোগী সম্মেলন।

জিয়াবুল হক,সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

 

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কলিজার টুকরো শহীদদের আন্দোলন ও রক্তের বিনিময়ে ৫ ই আগস্ট  স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যার ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।

২০ সেপ্টেম্বর(শুক্রবার) বিকাল তিন টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন শাখার কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশনে ছদাহা ইউনিয়ন সভাপতি মাও:নুর মোহাম্মদের সভাপতিত্বে, বদিউল আলম রাশেদে সঞ্চালনায়, ছদাহা মোহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদ্রাসার হল রুমে আয়োজিত শ্রমিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কেন্দ্রী কমিটি সহ-সেক্রৈটারি মুহাম্মদ ইসহাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার আমীর মাও: কামাল উদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনে সাধারন সম্পাদক আরিফুল রশিদ, সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: ইউনুস, ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ফৌজুল কবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতকানিয়া উপজেলার সাধারন সম্পাদক দিদারুল ইসলাম,আরও উপস্থিত ছিলেন, ছদাহা ইউপি সদস্য তৌহিদুল ইসলাম,ফারুক,রুকুন উদ্দিন আব্দুল মন্নান,আনোয়ার শহীদ,সহ ছদাহা বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

এই সময় বক্তারা বলেন, শ্রমিক কল্যান ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে।।এদেশ আমাদের, এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবেনা। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিকসহ সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। বাংলাদেশে সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে সকলকে অনুরোধও জানান তারা।এ আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের উপর নির্যাতন করা হয়েছে,মামলা দেওয়া হয়েছে,গণমাধ্যম কর্মীরা সত্য কথা লিখলে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, মামলার হুমকি দেওয়া হয়েছে।

[recent_tabs]