১টাকায় বৃক্ষরোপণ চট্টগ্রাম বিভাগের নেতৃত্বে দিপা-সুমাইয়া-কৌশিক

পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণ’র চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (২৬অক্টোবর) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের হালদা হল রুমে অনুষ্ঠিত এক কর্মশালায় এই কমিটি ঘোষিত হয়।

কমিটিতে নাসরিন জাহান দিপাকে সভাপতি, সুমাইয়া সামরিনা নাছিরকে সহ সভাপতি ও কৌশিক দাশ গুপ্তাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন ট্রেজারার সৈয়দা ইফফাত জাহান ও সাংগঠনিক সম্পাদক ফাতেহা ফাইরোজ।

কমিটি ঘোষণার পূর্বে কেন্দ্রীয় সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন বলেন, এটি একটি আংশিক কমিটি। আগামী ২মাসের মধ্যে সদস্যদের এক্টিভিটি, পরিবেশ নিয়ে আগ্রহের বিষয় মাথায় রেখে কমিটি পূণাঙ্গ করা হবে।

সবুজ নেতৃত্ব গড়ে তুলতে ও জলবায়ু বিষয়ক সচেতনতা সৃষ্টিতে পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণ গত শনিবার পরিবেশ অধিদপ্তরে আয়োজন করে ‘গ্রীণ লিডার্স বিল্ডাপ ‘ ওয়ার্কশপ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ল্যাবের পরিচালক নাসিম ফারহানা শিরিন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী ডা বাবর আলী। তিনি তার বক্তব্য জলবায়ু কিভাবে এভারেস্টে প্রভাব ফেলছে, তরুণদের এখন কি করুণীয় সেসব বিষয় তুলে ধরেছেন।

এছাড়াও এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন ও ইউএসএড বিজয় প্রজেক্টের ট্রেইনার মাইশা ইসলাম, ১টাকায় বৃক্ষরোপণের লিগ্যাল এডভাইজার এস এম ওয়াজেদুল ইসলাম, কনভেনার নেজাম উদ্দিন, সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন।

প্রশিক্ষণে কিভাবে জলবায়ু সুরক্ষা তরুণরা ভূমিকা রাখতে পারে, সাংগঠনিক ভাবে তরুণদের কাজ কি সেসব বিষয় শিখানো হয়। এতে যাচাইকৃত ২৫জন তরুণ অংশগ্রহণ করে।

[recent_tabs]