গৌরব ও সাফল্যের ৩০ বছর: ডে ক্যাম্প ও প্রাক্তন রোভার পুনর্মিলনী

মোঃ মাছুম আকবরী আকাশ,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

পটিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ( ২৩ নভেম্বর ) শনিবার তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন রোভারদের মিলনমেলা ২০২৪ উদযাপন করেছে চট্টগ্রামের পর্যটন এলাকা ( মহামায়া লেক, মিরসরাই )।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সভাপতি প্রফেসর মোহাম্মদ ফেরদৌস আলম। তার সঙ্গে ছিলেন সহ-সভাপতি প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মাহমুদ উল হক, গার্ল ইন রোভার স্কাউট লিডার জনাব রেশমা আক্তার এবং রোভার স্কাউট লিডার জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন।

১৯৯৪ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠিত এই গ্রুপ, তিন দশক ধরে যুবসমাজে নেতৃত্ব, সেবা এবং মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান রোভার সদস্যরা তাদের স্মৃতি ভাগ করে নেন এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল ডে ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

এই আয়োজন প্রমাণ করে যে স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি একটি জীবনদর্শন। এটি তরুণদের সেবার চেতনায় উজ্জীবিত করে এবং একটি আলোকিত ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগায়।

[recent_tabs]