আল ইসতিয়াব কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আহলা দরবার শরীফের আছাদিয়া নূরীয়া মঞ্জিল ও আঞ্জুমানে আশেকানে আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় পরিষদের ঘোষিত ৭ দিনের কর্মসূচীর ২য় দিনে গবেষণা ও প্রকাশনা সংস্থা আছাদিয়া নূরীয়া একাডেমী আয়োজিত “আল-ইসতিয়াব” কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও দুঃস্থ-মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৬ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। বোয়ালখালীস্থ পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আল-ইসতিয়াব কুইজ ও বৃত্তি পরিচালনা পরিষদ বোয়ালখালী জোনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ কফিলউদ্দিন এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান।

বক্তারা বলেন, ‘যুগে যুগে আউলিয়া কেরামের দরবারই মানবতা ও জ্ঞান চর্চার উজ্জল দৃষ্টান্ত হিসেবে সকলের নিকট উদাহরণ দাঁড় করিয়েছে এবং আগামীতেও করাবে, আজকের আয়োজন আরো দৃঢ় করেছে’। আঞ্জুমানে আশেকানে আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রাহেদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আঞ্জুমান’র সিনিয়র ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবু মঈন মোঃ নুরুদ্দীন মাঈনু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান জনি, আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় যুব পরিষদ’র সভাপতি ডাঃ ওহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এম ডি ইকবাল, সমাজসেবক মোঃ আবু সিদ্দীক, আব্দুস ছাত্তার মাষ্টার, সমাজসেবক আবুল বাশার চৌধুরী, ছাত্রনেতা মহিদুল আলম জিকো সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আয়োজনে বোয়ালখালী উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে “আল-ইসতিয়াব” কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও দুঃস্থ-মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উক্ত প্রতিযোগীতায় প্রায় ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

[recent_tabs]