, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 94%

হজের প্রাথমিক নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য আজ সোমবার (২৭ জুলাই) থেকে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। পরবর্তীতে সরকার ঘোষিত চূড়ান্ত হজ প্যাকেজ অনুযায়ী অবশিষ্ট অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় কিংবা অনুমোদিত বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করা যাবে। এছাড়া নিবন্ধনসংক্রান্ত তথ্য, আবেদন ও সহায়তার জন্য সরকারের হজ ব্যবস্থাপনা পোর্টাল ব্যবহার করা যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন না করলে ২০২৭ সালের হজে অংশগ্রহণের সুযোগ নাও পাওয়া যেতে পারে। তাই আগ্রহী হজযাত্রীদের সময়মতো নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত