, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ২১৬ টাকা বেড়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংগঠনটির ঘোষণা অনুযায়ী, নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধির কারণে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে।

সংগঠনটি স্পষ্ট করেছে, নির্ধারিত স্বর্ণের দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হবে।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত