, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 49%

তাহসিফের মৃত্যুতে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তার ঘনিষ্ঠ বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে দীপের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থান পরিদর্শন করা হয়।

নৌ পুলিশ সূত্র আরও জানায়, দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া আলামত মিলিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা উদ্‌ঘাটনের চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

দিশার রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যসহ তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত