, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

### সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষকসহ নিহত ২, আহত ২৫

 

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে একজন মাদ্রাসাশিক্ষিকা রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং মো. ইসরাফিল (৫৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা তিশা পরিবহনের বাসটিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ছিলেন। বার্ষিক শিক্ষাসফরে যাওয়ার পথে কেরানীহাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতালসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত