আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন হুমায়ুন কবির 

রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

আগামী ৫ই জুন চতুর্থ ধাপে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে চলছে নির্বাচনী আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের অপেক্ষায় ভোটাররা। আওয়ামীলীগ এবার দলীয় প্রতীক না দেয়ায় একাধিক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মাঠে থাকবেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। এতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

 

জানা যায়, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির ছোটবেলা থেকেই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির জানান, তিনি ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। দলের দুঃসময়ে যেকোনো আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। রাজনীতি করতে গিয়ে একাধিকবার কারাবরণও করেছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তার শুভাকাঙ্ক্ষীরাসহ দলীয় নেতাকর্মীরা তাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার উৎসাহ দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে লোহাগাড়ার সর্বস্থরের মানুষের ব্যাপক সাড়া ও ভালবাসা পাচ্ছেন। যেহেতু এবারের নির্বাচনে দল থেকে কোন প্রার্থী দিচ্ছে না তাই তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করেছেন।

 

তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হতে এবং স্মার্ট লোহাগাড়া বিনির্মাণে নিজেকে যুক্ত করতে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিবেন।লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

[recent_tabs]