Tuesday, June 23, 2026

“আগামীর লোহাগাড়ার” উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা ও সাংবাদিকদের মিলনমেলা

রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

লোহাগাড়া সাংবাদিক সমিতির আয়োজনে “আগামীর লোহাগাড়ার” উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা ও সাংবাদিকদের মিলনমেলা লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, লামা,চকরিয়া পেকুয়ার কর্মরত সংবাদকর্মীদের নিয়ে ১২ মে দুপুর ১২ টায় উপজেলার চুনতি মিডওয়ে ইন রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি সাংবাদিক রায়হান সিকদার ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল জাব্বার ফিরোজ।

মিলনমেলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ডিএমডি, ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও নুরুল ইসলাম হাসপাতাল লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরে ইয়াসমিন ফাতিমা (সিআইপি)।

 

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একে এম ফজলুল হক, চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী,এডভোকেট তাহমিনা আক্তার, হযরত মাওলানা গোলাম রসুল কমরী, লোহাগাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক এম এম আহমদ মনির,আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, লোহাগাড়ার ব্যবসায়ী ও সমাজকর্মী মিছবাহ উদ্দিন রাজিব,লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সরোয়ার কোম্পানি।

 

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরে ইয়াসমিন ফাতিমা বলেন, আমি কোন রাজনীতিবিদ নই,,,আমি একজন ব্যবসায়ী।আমি লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের পাশে ছিলাম, আছি এবং থাকব।লোহাগাড়ার যেকোনো সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ। লোহাগাড়ার যেকোনো সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে আমার অনেক ভালো লাগে। এলাকার অসহায় মানুষের পাশে থাকব। জনপ্রতিনিধি না হয়ে ও এলাকার উন্নয়ন করা যায়। তিনি বলেন, আমি সাংবাদিকদের পাশে থাকতে চাই। সাংবাদিকরা হলেন আমার পরিবার। সাংবাদিকরা দেশের উন্নয়নে কাজ করে থাকেন।এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। বিভিন্ন দুর্নীতি,অনিয়মের বিরুদ্ধে বুকে সাহস রেখে লেখনীর মাধ্যমে তুলে ধরেন সাংবাদিকরা। আপনারাই পারেন সমাজকে সুন্দর রাখতে।

 

তিনি আরো বলেন, “গাছ লাগাই একটি সুন্দর পরিবেশের জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নে ৫০,০০০ এর বেশি গাছের চারা রোপণের ঘোষণা দেন।

এসময় তিনি আরো বলেন, শিশুদের যত্ন নিই, সুন্দর ভবিষ্যতের জন্য। বয়স্কদের হাতটা ধরি, যেন আমার হাত কেউ ধরে। লোহাগাড়ায় কোন বৃদ্ধাশ্রম হবেনা হতে দেবেন না বলে জানান তিনি। শিক্ষা, চিকিৎসা, সামাজিক কর্মকাণ্ডে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী, এডভোকেট তাহমিনা আক্তার, লোহাগাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী,মাওলানা গোলাম রসুল কমরি,সাংবাদিক এম এম আহমদ মনির,অধ্যাপক মুহম্মদ ইলিয়াছ, সাংবাদিক রকসী সিকদার, সাংবাদিক শহিদুল ইসলাম বাবর ও সাংবাদিক কাইছার হামিদ প্রমুখ।

এসময় লোহাগাড়া সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং শিল্পোদ্যোক্তা নুরে ইয়াছমিন ফাতিমার পক্ষ থেকে সকল সাংবাদিকদের জন্য গিফট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত