
মো. কামাল উদ্দিনঃ
বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম বায়েজিদ থানা কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যেতে মো.কামাল উদ্দিন বলেন মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন, অষ্টম শতকে আমাদের চট্টগ্রামে ধর্ম প্রচারের জন্য আগত হজরত বায়েজিদ বোস্তামী রঃ সফরসঙ্গী হজরত শেখ আউয়াল রঃ বংশে জন্ম নেওয়া কালজয়ী মহাপুরুষ। বায়েজিদ বোস্তামীর সফরসঙ্গী নিয়ে যেখানে সাধনা করেছিলেন যার নামে বায়েজিদ থানা নামকরণ হয়েছে সেই বায়েজিদ থানার দীর্ঘ বছর ইতিহাস ঐতিহ্য রয়েছে, এই বায়েজিদের জালালবাদ পাহাড়ে ১৯৩০ সালে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামকে চারদিন স্বাধীন করে রেখেছিলো, ১৯৭১ সালে এই বায়েজিদ এলকায় বিহারীদের আক্রমনে শত শত নিরীহ বাঙালি শিকার হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষ বিহারি ও পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হয়েছিল,আজ সেই বায়েজিদ থানায় আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন করে সৈনিক লীগের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনা কতৃক চট্টগ্রামের উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য অঙীকার বদ্ধ হয়েছি। বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করার লক্ষে ২৫ শে মে চট্টগ্রাম মহানগর সম্মেলন করতে যাচ্ছি, সেই সম্মেলন সফল করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগের বায়েজিদ থানা কমিটির মাধ্যমে এই এলাকার আপামর জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি অক্সিজেন তথা বায়েজিদ এলকায় প্রতিষ্ঠিত শিল্প কারখানায় স্হানীয় বেকার যুবকদের চাকরি দেওয়ার দাবী নিয়ে কাজ করবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল নবী বলেন আমরা স্বাধীনতা রক্ষা ও বঙ্গবন্ধু আদর্শ এবং শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের বিশ্বাসী, সেই আলোকে বঙ্গবন্ধু নামে সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের বায়েজিদ থানা কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিকভাবে সৈনিক লীগকে সুসংগঠিত করে আওয়ামী লীগের সকল অংগ সংগঠনকে সাথে নিয়ে এগিয়ে যাবো। বঙ্গবন্ধু সৈনিক লীগের মহানগরের অন্যান্য যুগ্ম আহবায়ক ও নেতারা তাদের বক্তব্যতে বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতার সন্তান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশের তারুণ্যের প্রতীক তামজিদ বিন রহমান তূর্যের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরে প্রতিটি থানাও ওয়ার্ড কমিটি গঠন করে ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী মহানগর কমিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। ১২ মে সন্ধ্যা ৭ টার সময়, অক্সিজেন রেভরি হোটেলের কনভেনশন হলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ বায়েজিদ থানা কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক চট্টগ্রাম উন্নয়ন সংগঠক সাংবাদিক মো. কামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান,সভাপতিত্ব করেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল নবী লেদু,সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ ফারুক আহমেদ নাছির, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল হক মিলন,বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম শিকদার, বিশেষ অতিথি ছিলেন ৩ নং ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন কালু কোম্পানী, বঙ্গবন্ধু সৈনিক লীগ কোতোয়ালি থানার আহবায়ক মোহাম্মদ নুরুল আফছার, বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলশী থানার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য স ম জিয়াউর রহমান, সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ ইমরান,সদস্য জনাব মোহাম্মদ জসিম উদ্দিন,সদস্য মোহাম্মদ আলী,সদস্য মোহাম্মদ জালাল উদ্দীন, সদস্য মোহাম্মদ সফি, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আমির হোসেন আমু, হকার্স লীগ বায়েজিদ থানা সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের সর্দার, সি ইউনিট আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শেখ শরাফত উল্লাহ পনির,৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সদস্য মোহাম্মদ সালা উদ্দিন, বায়েজিদ থানা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঈন উদ্দিন আশরাফী। মোহাম্মদ মামুনুর রশীদ মামুনকে আহবায়ক ও মোহাম্মদ সফিক এবং মোহাম্মদ বাবুল হোসেনকে যুগ্ম আহবায়ক করে বঙ্গবন্ধু সৈনিক লীগের ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
বার্তা প্রেরক-মোঃ শাহ আলম সিকদার
যুগ্ম আহবায়ক
বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি।

