
শাহিদা আকতার জাহান,প্রতিনিধিঃ
দাওয়াত আরবি শব্দ। যার অর্থ ডাকা বা আহবান করা। ইসলামের দাওয়াতের সারকথা হচ্ছে, মানুষকে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির দিকে আহবান করা,আল্লাহর পথে মানুষকে ডাকা, ঈমানের পথে ডাকা,সত্য-সুন্দরের প্রকাশ,এক কথায় দাওয়াত মানে ইসলামের মহান বাণী প্রচার। দ্বীন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা তথা ইসলাম। দ্বীন- দাওয়াতি কাজের গুরুত্ব ও ফযীলত এত অধিক, যা কোনো মানুষ বাহ্যিক দৃষ্টিতে অনুধাবন করতে পারে না। পবিত্র কালামের অসংখ্য আয়াত যার আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন বা জীবনব্যবস্থা হলো ইসলাম। কোন মঙ্গল,ভালো কাজকে লক্ষ্য করে লক্ষ্যের দিকে আহবান করা, দাওয়াত মানে জান্নাতের রাস্তা দেখানো। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। দাওয়াতে দ্বীন হলো মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন সকল পরিত্রাণের আশায় মহান আল্লাহ রব্বুল আলামিনের পথে আহবান করা। দাওয়াতে দ্বীনের কাজ হলো ইসলামের প্রধান অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। মানুষের জীবনে ইসলামের সঠিক অস্তিত্ব নির্ভর করে মহান এই দাওয়াতি কাজের ওপর। দাওয়াতের মাধ্যমে ইসলামের অগগ্রতি ও বিকাশ সাধিত হয়।
এ-কথা সব সময় স্মরণ রাখতে হবে। মুসলমানদের মানবজীবন কল্যাণমুখী সুন্দর জীবনাচারই মূলতঃ ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের দৃষ্টিগ্রাহ্য দলিল। তাই মুসলমানরা ভালো কাজ করলে, ভালো হলে,ধৈর্য্য শীল হলে ইসলাম সম্পর্কে অমুসলিমদের ধারণাও ভালো হবে। এই ভালো ধারণা থেকে তারা ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসলাম ধর্মের প্রতি আকর্ষিত হবেন।
আল্লাহকে ডাকা হচ্ছে সবচেয়ে মানুষের বড় নবুয়তি কাজ। এ কাজের জন্য দিকনির্দেশনা দিয়েছেন বিশ্বনবি। আবার যারা এ কাজ থেকে বিরত থাকবে তাদের ওপর আসমানি আজাব আসবে বলেও সতর্ক করেছেন বিশ্বনবি। সে সময় মানুষের কোনো দোয়াও কবুল হবে না। যারা দ্বীনের কাজ করার সুযোগ থাকার পর ও দ্বীনের কাজ করা থএ বিরত থাকছেন।
আমারা মুসলমান আমাদের আচরণ যদি খারাপ হয়, তাহলে ইসলাম সম্পর্কে পুরো বিশ্বের মানুষের খারাপ ধারণা পোষণ করবে। ইসলামের দাওয়াত কোন অমুসলিমদের অন্তরে রেখাপাত করবে না। দাওয়াতি কাজই কেবল ইসলামের, ঈমানের দরজা খুলে দিয়ে ইসলামকে প্রচার-প্রসারের কাজ বিস্তার লাভ করবপ । আমারা মানুষ, আমাদের সারাদিন কেটে যাচ্ছে হাজারো ব্যস্ততায়। আমারা ভুলে যাচ্ছি আমারা যেখান থেকে এসেছি, আবার সেখানে চলে যেতে হবে।আমারা আমাদের দায়িত্বের কথা ভুলে গিয়ে নিজেদের নিয়ে ব্যস্ততার মাঝে রয়েছি। আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে ইসলামের দাওয়াত ও দ্বীনের কাজ করার কবুল করুন, আমিন।

