হৃদয়ে রক্তক্ষরণ

কবি সাইফুন্নেছা ঝুমুরঃ

 

কারে আমি দেখায় খোদা হৃদয়ে রক্তক্ষরণ,

জাহাজ নিয়ে উড়ালপথে জীবন সঙ্গীর মরণ।

 

চোক্ষে অশ্রু বরিষে মোর হৃদয়ে বিষাদ কল্লোলে,

আসিম ছাড়া জীবনটা মোর গভীর নদের তলে।

 

জীবনে মোর ঝড় নামিল গভীর আলিঙ্গনে,

আলোক বিহীন রইবো কেমনে পঙ্গো মনের সনে?

 

হৃদয় ভাঙ্গার ধ্বনি কেন শুনতে পাইনা কেউ?

চাপিয়ে রাখা যাচ্ছে না যে তাঁরি সৃতির ঢেউ।

 

পক্ষিটা মোর উড়াল দিলো বিশাল গগণ পানে,

জানতাম না যে দেখা হবে তাঁরি লাশের সনে।

 

জানতো না সে এই ধরাতে রইবে ক’ দিন বেঁচে,

বাহু বাড়াই বাচ্চা ধনদের কে ডাকিবে কাছে!

 

ক্রন্দনরত প্রার্থনাতে কাটাই বিভাবরী,

আসিম ছাড়া বাইবো কেমনে এই জীবনের তরী?

 

অনল দগ্ধ চিত্তটাকে বুঝাই কেমনে খোদা!

আমার আসিম জান্নাত পেতে রাখিও না বাঁধা।

 

ঠিকানাঃ আমিরাবাদ,,লোহাগাড়া, চট্টগ্রাম।

[recent_tabs]