
জিয়াবুল হক,চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ও ছদাহা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১১ই অক্টোবর শুক্রবার বিকেলে ছৈয়দাবাদ দুদু ফকির মাদ্রাসা প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় ছদাহা ইউনিয়ন জামায়াতের আমির জনাব মৌলানা ফৌজল কবিরের সভাপতিত্বে ছদাহা ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আ. ক. ম খাইর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব জাফর সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর জনাব মাওলানা কালাল উদ্দীন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জনাব আসিফ উল্লাহ মোহাম্মাদ আরমান,বাংলাদেশ ছাত্র শিবির চট্টগ্রাম মহসিন কলেজের সাবেক সভাপতি জনাব শাহাদাৎ হোসেন,ছদাহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব মৌলানা নেজাম উদ্দীন,সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি জনাব হাবিব উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের সভাপতি জনাব নুরুল আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামী ছদাহা ৫নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আইয়ুবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।