সম্প্রতি বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নে এক মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে থানছিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন থানছি আদিবাসী ছাত্র ও যুব সমাজ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় থানছি উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চে জড়ো হতে থাকে উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী শিক্ষার্থীরা। সেখান থেকে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘থানছি আদিবাসী ছাত্র ও যুব সমাজ’ ব্যানারে বিক্ষোভ মিছিল করে তিন রাস্তার মোড় সামনে অবস্থান নেন। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

মারমা, চাকমা, ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি বক্তারা বলেন, লড়াই করে বাঁচতে হবে আমাদের। পাহাড়ে হাজার বছর ধরে সব সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছি।

তারা বলেন, সম্প্রতি বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নে এক জন আদিবাসী মেয়েকে ধর্ষণ করা হয়েছে। গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৬ টায় সেটেলার বাঙালি, ধর্ষকের কোনো জাত ধর্ম নেই। যারা এসব ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সরকারে প্রতি জোর দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও পাহাড়ে কিছু সেটেলার বাঙালির কারণে পাহাড়ি ও বাঙালি শান্তিপ্রিয় ভাবে গড়ে উঠতে পারে নাই।

সমাবেশে সিংওয়াই মং মার্মা সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্যশৈ মারমা, অনন্ত ত্রিপুরা, রেংহাই ম্রো, মংমে মারমা সহ অনেকে।

[recent_tabs]