, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

আবার আসছে ‘3 Idiots’?

গুঞ্জন নিয়ে মুখ খুলল নির্মাতা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

আমির খান অভিনীত বলিউডের কালজয়ী সিনেমা ‘3 Idiots’ আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক পোস্টে দাবি করা হয়, আগামী ৪ সেপ্টেম্বর সিনেমাটি নতুন করে মুক্তি পাবে।

তবে এই তথ্য সঠিক নয়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বিদু বিনোদ চোপড়া ফিল্মস এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘3 Idiots’-এর পুনঃমুক্তি নিয়ে ছড়ানো খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, বর্তমানে সিনেমাটি আবার প্রেক্ষাগৃহে মুক্তির কোনো পরিকল্পনা নেই।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানি পরিচালিত ‘3 Idiots’ শুধু বক্স অফিসেই নয়, শিক্ষা ব্যবস্থা, বন্ধুত্ব ও জীবনের দর্শন তুলে ধরার কারণে দর্শকদের কাছেও বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। তাই পুনঃমুক্তির গুজব ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।

উল্লেখ্য, সম্প্রতি ‘3 Idiots’-এর সম্ভাব্য পুনঃমুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও পরে নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, এসব তথ্য বাস্তবসম্মত নয় এবং সিনেমাটির পুনঃমুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত