, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

এসএসসিতে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের পতন দেখা গেছে। এবার সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা যায়, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট। ২০২৫ সালে এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন, গত বছর যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

ফলাফলের এই নিম্নমুখী প্রবণতা শিক্ষার্থীদের ফলাফল, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষার মান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে পাসের হার কমার কারণ নির্ধারণে শিক্ষা সংশ্লিষ্টদের আরও বিশ্লেষণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত