, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 60%

নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন।

এ ছাড়া মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন নগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজা। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সাহাব উদ্দীন শামীম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন দিপ্তি। অতিরিক্ত সাধারণ সম্পাদক করা হয়েছে আহমেদ উল আলম রাসেলকে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাব কর্তৃপক্ষ নতুন কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

ঘোষিত কমিটিতে ১৫ জনকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—হাজী ইদ্রিছ মিয়া, মো. আবদুল মালেক, নিয়াজ মোহাম্মদ খান, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, জহির আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন বালি, আলী আব্বাস, দিদারুল আলম লাবু, মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম আলমগীর, মোহাম্মদ শাহ আলম, হাবিবুর রহমান, আলমগীর পারভেজ ও আছিফ চৌধুরী।

যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাতজন। তারা হলেন—ইকবাল হোসেন, সাহেদ আকবর, মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, এনামুল হক রাজু, শরিফুল ইসলাম তুহিন, ইশতিয়াক আলম চৌধুরী ও রাজিব চৌধুরী।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ফজলুল হক সুমন, কোষাধ্যক্ষ হিসেবে ইয়াসির আরাফাত চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দেওয়ান মাহমুদ লিটা এবং আইন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট ওমর চৌধুরী দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদকীয় পদে আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ৫৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

নতুন এই কমিটির মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক ও ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত