, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

চট্টগ্রামে ডেঙ্গু রোগী ৫ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৪ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০ জন শনাক্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন মারা গেছেন।

চলতি বছরে শনাক্ত মোট ৫ হাজার ১ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৪ হাজার ১০৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৯২ জন রোগী শনাক্ত হয়েছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত