, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 58%

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষক-গবেষক

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে স্বীকৃতি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাত শিক্ষক ও গবেষক। ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকায় স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের এসব শিক্ষক-গবেষক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এ তালিকাটি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে এবং আন্তর্জাতিক একাডেমিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের তথ্যভিত্তিক সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকেরা হলেন—উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এন এম আলমগীর, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম আবে কাউছার ও প্রভাষক ইমরানুল কবির, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. এস. এম. শরিফুজ্জামান।

গবেষকদের আন্তর্জাতিক গবেষণা-প্রভাব মূল্যায়নে প্রকাশিত গবেষণাপত্র, সেসব গবেষণায় অন্য গবেষকদের উদ্ধৃতি, এইচ-ইনডেক্স, লেখক হিসেবে অবদান এবং সহলেখকদের গবেষণা-প্রভাবসহ একাধিক সূচক বিবেচনা করা হয়। এ মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন গবেষণা ক্ষেত্রে বিজ্ঞানীদের গবেষণার প্রভাব পরিমাপ করা হয়।

বিশ্বব্যাপী গবেষকদের গবেষণাগত অবদান ও প্রভাব মূল্যায়নের অন্যতম পরিচিত সূচক হিসেবে বিবেচিত এ তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষকের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রমের জন্য উল্লেখযোগ্য অর্জন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত