Tuesday, June 23, 2026

সন্দ্বীপে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ইনসাফঃ সন্দ্বীপ, চট্টগ্রাম।

সন্দ্বীপ মগধরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও কমিটি গঠন করার লক্ষ্যে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি এমপি মাহফুজুর রহমান মিতা বলেন-বিএনপিকে ২০০৮ সাল থেকে বাংলাদেশের জনগন বার বার লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তাই ওনারা বুঝে গেছেন নির্বাচনে অংশ গ্রহণ করে কোন লাভ নেই। ফলে তারা বিভিন্ন টালবাহানা শুরু করেছে।

১৮ অক্টোবর সন্ধ্যায় গুপ্তছড়া বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শওকত। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মগধরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মাইনুদ্দিন ইকবাল, গুপ্তছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রবিউল আলম সমীর প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ জাকের হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মহিদুল মাওলা জিকু।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাহফুজুর রহমান মিতা সভাপতি ও সম্পাদক পদে সিলেকটেড ২ জনের বিপরীতে কোন প্রার্থী আছে কিনা মতামত চাইলে কোন প্রতিদ্বন্ধী প্রার্থীর নাম না আসায় সভাপতি পদে আলাউদ্দীন জীবন ও সাধারন সম্পাদক পদে তৌহিদুল ইসলামকে নির্বাচিত ঘোষনা করেন এবং আগামী ১০ দিনের ভিতর পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করেন।

  • সর্বশেষ
  • পঠিত